weather ২৮.৫৪ o সে. আদ্রতা ৭২% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারপিটের আঘাতে মা ছেলে আহত

প্রকাশ : ১০-১২-২০২৩ ২০:৫৩

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মা ছেলেকে মারপিটে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তারা হলেন- ধনতোলা গ্রামের হিমাইল হকের ছেলে আরফিন আলী (,১৭) ও তার মা হালিমা বেগম (৫০)
জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের ধনতোলা গ্রামের হিমাইল হকের ছেলে আরফিন আলী আজ রবিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় ধনতোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অদুরে তার মা হালিমা বেগমের অংশীদারী জমিতে মেহগনি গাছ রোপন করতে থাকলে এসময় একই গ্রামের তজিমুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম (৪০), সামশুল হকের ছেলে সফিরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী রুনা লায়লা (৩৮) এবং নেন্দো মোহাম্মদ (৪৮) সহ একদল সন্ত্রাসী লাঠি নিয়ে জমিতে এসে আরফিন আলীকে গাছ রোপনে বাঁধা দিয়ে তার রোপনকৃত বেশ কিছু মেহগনি গাছ উপরে ফেলে দিয়ে তাকে এলোপাথারীভাবে মারপিট করে। এসময় তার মা ছেলে আরফিন আলীকে বাঁচাতে ঘটনাস্থলে এগিয়ে এলে তাকেও বেদমভাবে মারপিট করে গুরুতর আহত করে। পরে তাদেরকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করে। আহত আরফিন আলী বলেন, আমি কিছুটা সুস্থ হলে
সন্ত্রাসীদের এধরনের কর্মকান্ডের বিষয়ে থানায় অভিযোগ করে আইনী সহায়তা গ্রহণ করবো।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com