বালিয়াডাঙ্গীতে ছোট ভাইয়ের হাতে বড়ভাই খুনের ঘটনায় সহদর ২ ভাই আটক, থানায় মামলা
প্রকাশ : ১২-০৭-২০২৩ ১৮:১১
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও সরকার পাড়া গ্রামের জমি সংক্রান্ত বিরোধে ঘটনায় ছোট ভাইদের হাতে বড় ভাই খুনের মামলা দায়ের হয়েছে। আজ বুধবার পুলিশ আপন ২ ছোট ভাইকে আটক করে ঠাকুরগাঁও জেলা হাজতে প্রেরণ করেছে।
মামলা বিবরণীতে জানা যায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও সরকারপাড়া গ্রামের মৃত হারিসুল ইসলাম চৌধুরীর পুত্র কামরুজ্জামান চৌধুরী ওরফে পালানু তার পরিবার ও বংশীয় লোকজনের সাথে দির্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধের এক পর্যায়ে কামরুজ্জামান চৌধুরী পালানুকে বেদমভাবে মারপিটের ঘটনাও ঘটে। পরবর্তীতে বালিয়াডাঙ্গী থানায় জিআর মামলা নং- ৭৩/২০২৩ (বালিয়াঃ) আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। উক্ত মামলা বর্তমানে চলমান রয়েছে। মামলা দায়েরের পর হতে আসামীগণ মামলা প্রত্যাহার করার জন্য বিভিন্নভাবে প্রতিনিয়ত তাকে হুমকি প্রদান করে।
এরই জের ধরে গত রবিবার (০৯ জুলাই) রাত ১১ টায় পালানুর বাড়ীর পশ্চিম ভিটা পূর্ব দুয়ারী ঘরের বারান্দায় বসে থাকা অবস্থায় তার আপন ছোট ভাই আলমগীর হাতে ধারালো ছোড়া নিয়ে তার বাড়ীতে প্রবেশ করে, পূর্বের মামলা প্রত্যহার করার কথা বলে। তার প্রস্তাবে সাড়া না দিলে একপর্যায়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক হাক-ডাক করে অস্ত্রসস্ত্র নিয়ে আসামীগণ সংঘবদ্ধহয়ে লাঠিসোটা, লোহার রড, ধারালো ছোড়া, চাইনিস কুড়াল, দা ইত্যাদি অস্ত্র সস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে, কামরুজ্জামান চৌধুরী (পালানুকে) হত্যার উদ্দেশ্যে পিঠে স্বজোরে আঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। ছোট ভাই লুৎফর তার হাতে থাকা ধারালো রাম-দা দিয়ে তার বড়ভাই পালানুকে উপর্যুপরি আঘাত করে। এতে গুরুত্বর জখম করলে রক্তাক্ত অবস্থায় পালানু মাটিতে লুটিয়ে পরে। পরবর্তীতে তার স্ত্রী আশারাফুন নাহারকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছোড়া দিয়ে আঘাত করে। ঐ সময় পালানুর স্ত্রীকে বাঁচানোর জন্য তার সারোয়ার সন্তান এগিয়ে আসে এবং তাকেও এলোপাথারীভাবে আঘাত করে। ঐ সময় পালানুর ৬ মাসের অন্তস্বত্ত্বা মেয়ে উম্মে হাবিবা কলি ঘর হতে বাহির হওয়ার সময় তাকেও বেদমভাবে প্রহার করে এবং জখমপ্রাপ্ত হয়।
এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় কামরুজ্জামান চৌধুরী ওরফে পালানুর স্ত্রী আশরাফুন নাহার বাদী হয়ে গত মঙ্গলবার পালানুর ছোটভাই লুৎফর রহমানকে প্রধান আসামী করে ১৪ জনের বিরুদ্ধে এজাহার নামীয় সহ অজ্ঞাত ৮/১০ জানের নামে স্বামী হত্যার অভিযোগে হত্য মামলা দায়ের করেছে। বালিয়াডাঙ্গী থানার মামলা নং- ৬। পুলিশ মামলা গ্রহণের পর আজ বুধবার সকালে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা মামলার প্রধান আসামী লুৎফর রহমান ও ২নং আসামী আলমগীর হাসপাতালের চিকিৎসা শেষে ছাড়পত্র নেওয়ার পর পুলিশ তাদেরকে আটক করে মামলার তদন্তকারী কর্মকর্তা আশরাফুল ইসলাম বালিয়াডাঙ্গী থানায় নিয়ে আসে এবং তাদেরকে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করেছে।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম জানান, এ ঘটনার মামলার প্রধান আসামী সহ ২ জনকে আটক করে ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের বিষয়ে অভিযান অব্যহত আছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com