বালিয়াডাঙ্গীতে চুরি হচ্ছে একের পর এক মোটর সাইকেল
প্রকাশ : ০৪-০৭-২০২৩ ২০:৫৭
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চুরি হচ্ছে একের পর এক মোটর সাইকেল। গেল এক মাসে চুরি হয়েছে ১০ টিরও বেশী মোটর সাইকেল। এসব মোটরসাইকেল চোরদের এখনো সনাক্ত করতে এবং চোরচক্রের কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ। উপজেলার বিভিন্ন জায়গায় লাগাতার বাইক চুরি হওয়ায় আতঙ্কে আছে উপজেলার বাইক চালকরা।
জানা গেছে, গেল জুন মাস হতে এযাবৎ উপজেলার বিভিন্ন জায়গা হতে ১০টি মোটর সাইকেল চুরি করে নিয়ে গেছে চোর সিন্ডিকেট সদস্যরা। গেল একমাসে হঠাৎ করেই বালিয়াডাঙ্গী উপজেলায় দেখা দিয়েছে বাইক চুরির ঘটনা। প্রতিদিন রাতের বেলা উপজের বিভিন্ন এলাকায় একের পর এক চুরি হচ্ছে মোটর বাইক। রাতের বেলা বাড়ীর উঠান ও বাসার ভেতর থেকে লক ভেঙ্গে নিয়ে যাচ্ছে মোটর সাইকেল। উপজেলা পরিষদ ও বালিয়াডাঙ্গী বাজারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা, চেকপোস্ট ও রাতে পুলিশ পেট্রল থাকার পরও একের এক বাইক চুরি হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বালিয়াডাঙ্গী এলাকার মানুষ। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার সরলিয়া গ্রামের জমিরুলের ছেলে বাদশার ব্যবহীত লিভো ১১০ সিসি মোটর সাইকেলটি কালমেঘ বাজারের রশিদের পান দোকানের সামনে লক করে রেখে বাজার করতে গিয়ে ফিরে এসে তার মোটর সাইকেলটি দেখতে পায়নি। অনেক খুজা-খুঁজি করে চুরি হওয়া গাড়ীটির সন্ধান না পেয়ে ভেঙ্গে পড়েন।
চুরি হয়ে যাওয়া মোটর সাইকেল এর মালিক বাদশা বলেন, সোমবার (৩ জুলাই/২৩) রাত ৮টায় কালমেঘ বাজারের রশিদের পান দোকানের পাশ্ববর্তী জায়গায় আমার ব্যবহীত লিভো ১১০ সিসি মোটর সািকেলটি লক করে রেখে বাজার করতে যায়। ফিরে এসে ওই জায়গায় মোটরসািকেলটি দেখতে পাইনি এতে চুরি সন্দেহ হয়।
তিনি আরও বলেন, বিগত ১৫-২০ বছর ধরে মোটর সাইকেল ব্যবহার করে আসছি। কিন্তু এ ধরনের ঘটনা কোনদিন হয়নি। হঠাৎ করে বালিয়াডাঙ্গীতে মোটর সাইকেল চুরি বেড়ে গেছে। পুলিশ প্রশাসনের মাধ্যমে চুরি হয়ে যাওয়া মোটর সাইকেল ফিরে পেতে চাই এই যুবক।
এদিকে বালিয়াডাঙ্গীর স্থানীয় মোটর সাইকেল চালকরা বলেন, আমরা আমাদের শখের বাইক নিয়ে সব সময় আতঙ্কে থাকি। কখনো বাইকটি চুরি হয়ে যায়। সব ধরনের সিকিউরিটি ব্যবহার করার পরও কয়েকবার উঠে দেখি বাইকটি আছে কিনা। প্রশাসনের নজরদারীর পাশাপাশি শহরের বিভিন্ন অলি গলিতে সিসি ক্যামরা লাগোনো হলেও সেগুলো অকেজো থাকায় চুরি সংঘটিত বেড়ে গেছে। তাই চুরি রোধে সিসি ক্যামরাগুলো সচল করে রাখার দাবী জানান স্থানীয় বাইকাররা।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন শাহ বলেন, যেভাবে মোটর সাইকেল চুরি যেটা চালিয়ে তারা নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা প্রত্যেক্ষটা রাস্তাকে আমরা কাভার করি এবং বিভিন্ন জায়গায় আমরা নতুন করে চেকপোষ্টও বসিয়েছি। যেখান দিয়ে বাইকগুলো নিয়ে তারা চলে যাচ্ছে। আমার মনে হয় যে আমাদের নিরাপত্তা বলয়টাকে আরও বৃদ্ধি করা হয়েছে। এর ফলে চুরিগুলো হ্রাস পাবে। শুধু তাই না যে আমরা চোরদেরকেও ধরতে সক্ষম হব। চুরি যারা করে সে গ্যাং গুলোও ধরা পড়বে। ধরা পড়লে পরবর্তীতে চুরির সংখ্যা আরও কমবে বলে মনে করেন পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, গেল এক মাসে বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হয়েছে ১০ টির ও বেশী মোটর বাইক।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com