বালিয়াডাঙ্গীতে গ্রীন ভয়েস এর উদ্যোগে ফ্রি মাস্ক ও লিফলেট বিতরণ
প্রকাশ : ১২-০৭-২০২১ ১৮:০০
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: আজ (১২ জুলাই, ২০২১) সোমবার সকাল ১০ টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তায় গ্রীন ভয়েস বালিয়াডাঙ্গী শাখার উদ্যোগে ফ্রি মাস্ক বিতরণ, জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।
এসময় এলাকার জনগনকে মাস্ক পড়া, লিফলেট বিতরণ ও মাইকিং এর মাধ্যমে সচেতন করা হয়। এই কার্যক্রম উপজেলার বিভিন্ন এলাকায় ৭ দিন পরিচালিত হবে। আজ প্রথম দিন।
এসময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক খাদেমুল ইসলাম, প্রভাষক সুজন ঘোষ, গ্রীন ভয়েস বালিয়াডাঙ্গী শাখার সদস্য আক্তার, আলী হাসান, আসাদুজ্জামান নুর, রাজ্জাক, সফিরুল, রাজুসহ আরো অনেকেই।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com