weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের

প্রকাশ : ০৫-০৯-২০২২ ১৯:০৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গৃহবধু মুক্তা রাণী (২৫) ঝুলন্ত লাশ উদ্ধারে বোনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় শ্যালক কৃষ্ণ চন্দ্র বাদী হয়ে ভগ্নিপতি সুবল চন্দ্র সিংহ (৪০) সহ ৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছে। মামলার সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী চিত্রপাড়া রতœাই গ্রামের দীগেন চন্দ্রের মেয়ে মুক্তা রাণীর সাথে ১০ বছর পূর্বে একই উপজেলার ধনতোলা ভারন্ডারদহ গ্রামপাড়া গ্রামের মৃত পানিয়া চন্দ্রের পুত্র সুবল চন্দ্র সিংহের সাথে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। তার সাথে ঘর সংসার করা কালে মুক্তা রাণীর দুই সন্তানের মা হন। বিয়ের পর হতে যৌতুক লোভী স্বামী সুবল চন্দ্র প্রায় সময় সে তার স্ত্রী মুক্তা রাণীকে যৌতুকের দাবীতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসতে থাকে। সন্তানের মুখের দিকে চেয়ে মুক্তা রাণী নিরবে স্বামীর নির্যাতন সহ্য করে আসতো। এনিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ বৈঠক হলে, বৈঠকে যৌতুক লোভী স্বামী সুবল চন্দ্র পরবর্তীতে সে তার স্ত্রী মুক্তা রানীকে নির্যাতন করবেনা মর্মে অঙ্গীকার করে তাকে সে বাড়ীতে নিয়ে যায় । আবারো সে ৫০ লক্ষ টাকা যৌতুকের দাবীতে প্রায় সময় সে তার স্ত্রী মুক্তা রাণীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করায় সে কোন উপায় খোঁজে না পেয়ে গত ১৩ আগষ্ট শনিবার তার বাবার বাড়ীতে গিয়ে ঘটনার কথা প্রকাশ করে। সাতদিন পরে গত ২১ আগষ্ট রবিবার রাত ১২টায় প্রাতিবেশী মন মোহন সিংহের মোবাইল ফোনে কৃষ্ণ চন্দ্রকে জানান রাতে তার ভগ্নিপতির পরিবারের লোকজন মিলে বোনের সাথে ঝগড়া ঝাটির সৃষ্টি হয়। তার ফোনাআলাপের প্রেক্ষিতে তাকে তার বোনের বাড়ীতে যেতে বললে সে গিয়ে বাড়ীর আঙ্গীনায় বোনের লাশ দেখতে পায়। আসামীদের ভুল তথ্যের সংবাদের ভিত্তিত্বে বালিয়াডাঙ্গী থানায় একটি ইউডি মামলা হয়। প্রকৃত ঘটনার বিষয়ে মৃতের পরিবার থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ অভিযোগ গ্রহণ না করায় এক পর্যায়ে মৃতের ভাই কৃষ্ণ চন্দ্র বাদী হয়ে গত ২৩ আগষ্ট ঠাকুরগাঁও বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ভগ্নিপতি সুবল চন্দ্র সিংহসহ ৫ জনকে আসামী করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধনী/০৩) এর ১১ (ক)/৩০ ধারা মতে মামলা দায়ের করে। যাহার মামলা নং-২৩২/২০২২। আদালতে বাদীর অভিযোগ শোনানী শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক বালিয়াডাঙ্গী থানার ওসিকে মামলা হিসেবে রুজু করতে আদেশ দিলে আদালতের আদেশ প্রাপ্তির ভিত্তিত্বে আজ বালিয়াডাঙ্গী থানায় একাট মামলা দায়ের হয়। এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন্চার্জ (ওসি) খায়রুল আনাম মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতি পূর্বে থানায় অপমৃত্যু মামলা দায়ের হলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়। মৃত্যতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তপূর্বক আইনগন ব্যবস্থা নেওয়া হবে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর