বালিয়াডাঙ্গীতে গৃহবধুকে গণ-ধর্ষণের ঘটনায় ১ আসামী গ্রেফতার
প্রকাশ : ১০-১১-২০২২ ১১:২৫
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশ বাড়ী ইউনিয়নের দক্ষিণ দুয়ারী জিয়াবাড়ী গ্রামের গৃহবধুকে (২৬) গণ ধর্ষণ মামলার আসামী টাইগার হোসেন (২৩) অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশ বাড়ী ইউনিয়নের দক্ষিণ দুয়ারী জিয়াবাড়ী গ্রামের জৈনেক ব্যাক্তির স্ত্রী গৃহবধুর নিকট আত্মীয় মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ী হতে গত ৪ নভেম্বর বিকেলে হরিণমারী গ্রামে যায়। সেখান থেকে গৃহবধু আটো যোগে বাড়ী ফেরার পথে রাত পৌনে ৮ টায় বেউরঝাড়ী হাটের দক্ষণ পার্শ্বে রাস্তায় নেমে সে পায়ে হেটে বাড়ী যাওয়ার পথে উপজেলার বেউরঝাড়ী গ্রামের মনদিলের ছেলে দুলাল (২৬), ও আমিরুলের ছেলে আনারুল ইসলাম (২৪) এবং থুকরাবাড়ী গ্রামের ফুলবাবুর ছেলে টাইগার হোসেন (২৩) একই অটোতে থাকা গৃহবধুকে অনুসরণ করে একই স্থানে নামে। এসময় তারা গৃহবধুকে পথরোধ করে পার্শ্বর্তী বাগানে যাইতে বলে। গৃহবধু নিজের ইজ্জত রক্ষায় দৌড়ে পালানোর চেষ্টা করলে দুলাল ও আনারুল মিলে তাকে পিছন দিক দিয়ে জাপটে ধরে তার মুখ চেপে ধরে টেনে হেঁছড়ে রাত পৌনে আট টায় বৈউরঝাড়ী মৌজার জৈনেক কর্ণেল সাহরিয়ার আমবাগানে নিয়ে গিয়ে দুলাল ওড়না দিয়ে মুখ চেপে ধরে এবং আনারুল ইসলাম গৃহবধুর ইচ্ছের বিরুদ্ধে জোড় পূর্বক ধর্ষণ করে। এর পর দুলাল পালাক্রমে ধর্ষণ করে। এসময় টাইগার চারিদিক পাহাড়া দেয়। তাদের গণ ধর্ষণের ফলে গৃহবধু অচেতন হলে তার শারীরিক অবস্থা খারাপ দেখে ধর্ষকরা তাকে ফেলে রেখে তার ব্যবহিত মুঠোফোন নিয়ে পালিয়ে যায়। পরে রাত সৌয়া ৯ টায় গৃহবধুর জ্ঞান ফিরে এলে চিৎকার দিতে থাকলে এসময় পথচারীরা তার ডাকে সাড়া দিয়ে ঘটনাস্থলে এসে তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে তাকে তার বাড়ীতে পৌছায় দেয়। এঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি নিলে সুচতুর ধর্ষক সংঘব্ধরা তাদের লোকজন দিয়ে গৃহবধুকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও লোভলালসা দেখিয়ে আপোষ মিমাংর্শার আর্শ্বাষ দিয়ে সময় ক্ষেপন করার এক পর্যায়ে ধর্ষকেরা তার ব্যবহিত মুঠোফোনটি মাহাতবস্তী গ্রামের জৈনেক রফিকুল ইসলামের মাধ্যমে ফেরত দেয়। পরবর্তীতে গৃহবধু সে তার আত্মীয় স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের পরামর্শক্রমে গত ৭ নভেম্বর রাতে গণধর্ষণের অভিযোগ করে তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে গণ ধর্ষণ মামলার অভিযুক্ত আসামী টাইগার হোসেন (২৩) কে গ্রেফতার করে।
এ দিকে পুলিশ মঙ্গলবার দুপুরে গৃহবধুকে ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারকের নিকট স্বাক্ষ্য গ্রহণের জন্য হাজির করা হলে স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক তার ডাক্তারী পরীক্ষার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্ররণের আদেশ দেয়। সেই প্রেক্ষিতে সেখানে তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী থুকরাবাড়ী এলাকা থেকে গণ ধর্ষণ মামলার মামলার অভিযুক্ত আসামী টাইগার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। সে ওই গ্রামের ফুলবাবুর ছেলে।
এদিকে গণধর্ষষের ঘটনা তদন্তে মঙ্গলবার দুপুরে রাণীসংকৈল বালিয়াডাঙ্গী জোনের র্সাকেল ঘটনাস্থল ও ওই গৃহবধুর বাড়ীতে এসে স্বাক্ষ্য গ্রহণ করে।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আল- মামুন শাহ জানান, গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ এক আসামিকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান। আসামিরা এলাকা থেকে পালিয়ে যাওয়ায় তাদের ধরতে দেরি হচ্ছে। খুব দ্রুতই তারা পুলিশের হাতে ধরা পড়বে বলে তিনি আশ্বাস দেন। তিনি আরো বলেন, ভুক্তভোগীর স্বাক্ষ্য ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।
মামলার বাদীনি ওই গৃহবধুর স্বামী বলেন, আমার স্ত্রী গণ ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারসহ তাদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তীর দাবী জানাই।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com