weather ২৮.৪১ o সে. আদ্রতা ৭৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ : ২৮-০৮-২০২৩ ১১:৩৮

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশ উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর কালমেঘ গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী ইকবাল হোসেনের (৫০) বাড়িতে শনিবার রাতে অভিযান চালিয়ে একশ গ্রাম ওজনে গাজা উদ্ধারের পর তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- ইকবাল হোসেন হলো - উপজেলার লালাপুর কালমেঘ গ্রামের মরহুম জসিম উদ্দীনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর কালমেঘ গ্রামের মরহুম জসিম উদ্দীনের ছেলে ইকবাল হোসেন অন্য পেশার আড়ালে মাদক ব্যবসা করে আসতো। এমন গোপন সংবাদের ভিত্তিত্বে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম নির্দেশনায় বালিয়াডাঙ্গী থানার এসআই আনোয়ারুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স শনিবার ২৭ আগস্ট) রাত সাড় ৭টায় লালাপুর কালমেঘ
গ্রামে তার বাড়ীতে অভিযান পরিচালনা করে এসময় তার হাতে থাকা একশত গ্রাম গাজা উদ্ধার করে। এসময় ইকবাল হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার চেষ্টা কালে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানা পুলিশ বাদী হয়ে আটককৃত ইকবাল হোসেনকে আসামী করে রাতেই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। ইতিপূর্বে  তার বাড়ী থেকে পুলিশ মাদক দ্রব্য উদ্ধারের পর তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠালে কিছুদিন জেলে থাকার পর জামিনে মুক্তি পেয়ে বাড়ীতে ফিরে এসে আবারো মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আরো মাদকের মামলা রয়েছে।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন্চার্জ (ওসি) খায়রুল আনাম বলেন, মাদক মামলার আটককৃত আসামীকে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হবে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com