weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৬২% , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশ : ১১-০৯-২০২৩ ২১:৪৬

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাবেকুন নাহার সান (২৩) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভানোর ইউনিয়নের ভানোর সুতাহাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সাবেকুন নাহার সান ওই এলাকার হাবুবুর রহমানের স্ত্রী। সাবেকুন নাহার সান এর বড় ভাই জুলফিকার আলী জানান, ২০১৮ সালে পারিবারিকভাবে তার বোনের সঙ্গে হাবিবুর রহমানের বিয়ে হয়। সংসার জীবনে তাদের একটি পুত্র সন্তান জন্ম লাভ করে। তার বোন সাবেকুন নাহার সান মানসিক রোগে ভুগতে থাকে। ভগ্নিপতি নেকমরদ বাজারে কসমেটিক দোকান করার প্রতিদিনের ন্যায় গত রবিবার নিজ ব্যাবসা প্রতিষ্ঠানে যায়। সন্ধ্যা পৌনে ৬ টায় সাবেকুন নাহার সান বাড়ীর সবার অজান্তে শয়ন ঘরের সিলিঙ্গ ফ্যানের সাথে সে গলায় ঔড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ুদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশ থানায় নিয়ে আসে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, গৃহবধূর আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com