weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে কিন্ডার গার্টেন ঐক্য পরিষদের মাবনবন্ধন

প্রকাশ : ১২-০৭-২০২০ ০০:১৩

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কিন্ডার গার্টেন ঐক্য পরিষদ বালিয়াডাঙ্গী শাখার আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রণোদনার দাবীতে শিক্ষক কর্মচারীগণের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গোটা দেশের ন্যায় আজ সকালে বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে শিক্ষক কর্মচারীগণ প্রধানমন্ত্রীর কাছে তাদের প্রণোদনার দাবী তোলেন। বাংলাদেশ কিন্ডার গার্টেন ঐক্য পরিষদ বালিয়াডাঙ্গী শাখার সভাপতি রফিজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা কবি জুলফিকার আলী জিল্লুর, পিপলস কিন্ডার গার্টেনের প্রিন্সিপাল ও সংগঠনের সহ সভাপতি আবুল হোসেন, বালিয়াডাঙ্গী ল্যাবরেটরি স্কুলের পরিচালক ও প্রেসক্লাব সভাপতি রমজান আলী, স্টার মডেল স্কুলের পরিচালক রেজাউল করিম প্রমুখ।


বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, বালিয়াডাঙ্গী কিন্ডার গার্টেনের শিক্ষক কর্মচারীগণ প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সামান্য ফি'র টাকায় বেতন পান। চার মাস যাবৎ প্রতিষ্ঠাগুলো বন্ধ। অভিভাবকগণের কাছ থেকে কোন রকম ফি তাঁরা নিতে পারছেন না। তাই কোন শিক্ষক কর্মচারীকেও প্রতিষ্ঠানগুলো বেতন দিতে পারছেন না। ভাড়ায় থাকা স্কুলগুলোর অবস্থা আরো বেগতিক। প্রাতিষ্ঠানিক ভাড়া, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন রকম বিব্রতকর পরিস্থিতিতে পরতে হয় প্রতিষ্ঠান প্রধানগণকে। এজন্যই আজ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রণোদনা প্রাপ্তির জন্য মানববন্ধনের মাধ্যমে দৃষ্টি আর্কষণ করেছেন বালিয়াডাঙ্গীর চার শতাধিক শিক্ষক কর্মচারী।

আরো পড়ুন: বিভিন্ন ক্লাব, ছাত্র ও যুবসমাজের মাঝে খেলার সামগ্রী বিতরণ করলেন-সুজন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর