বালিয়াডাঙ্গীতে করোনার চরম মুহুর্ত্বে নিজ অর্থ্যায়নে চলছে ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশ : ২৪-০৫-২০২০ ২২:২৩
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৮ টি ইউনিয়নের ৭২ টি ওয়ার্ড এর তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মাঝে শুক্রবার ও শনিবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুবর রহমান ১ হাজার ২ শ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন।
উপজেলার প্রতি ইউনিয়ন বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক গণের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন ড.মাহবুব। পরে ইউনিয়ন বিএনপি'র নেতৃবৃন্দ ওয়ার্ড বিএনপির নেতাকর্মী গণের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন।
ড.মাহবুব ছাড়াও এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও
সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, উপজেলা শ্রমিক দলের
সভাপতি দবিরুল ইসলাম, বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আলী
জিল্লুর, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক, সাংগঠনি
এ সময় ড.টিএম মাহবুবর রহমান জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়ের নির্দেশনা মোতাবেক করোনা কালীন
কর্মবঞ্চিত, অস
তিনি আরো বলেন, করোনায় আমাদের অনেক দুঃখ কষ্ট থাকলেও ঈদের দিনটি সকলের ভাল ভাবে কাটবে বলে প্রত্যাশা করি।
সেই সংগে তিনি বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপি সমর্থিত সকল নেতা কর্মীসহ গোটা উপজেলা বাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com