weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭০% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ ব্যপক কর্মসূচীর মধ্য দিয়ে পালিত

প্রকাশ : ২৯-১০-২০২২ ২১:৫৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ কমিউনিটি পুলিশিং এর  মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পুলিশিং ফোরামের উদ্যেগে আজ শনিবার সকাল ১০টায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালনে ব্যপক কর্মসূচীর মধ্য দিযে দিবসটি পালন করে।
কর্মসূচীর মধ্য রয়েছে বালিয়াডাঙ্গী থানা চত্ত্বর হতে উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালীর শুভ উদ্বোধন করেন।
র‌্যালীতে কমিউনিটি পুলিশিং ফোরাম বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন।
র‌্যালীটি বালিয়াডাঙ্গী থানা চত্ত্বর হতে বেড় হয়ে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন পর্যায়ে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সহ -সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, বালিয়াডাঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-প্রধান সমস্বয়ক ও বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম।
অন্যান্যেদের মধ্য বক্তব্য রাখেন-চাড়োল ইউপি চেয়ারম্যান দীলীপ কুমার চ্যার্টার্জী বাবু, ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী নুপুর, বড়বাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আকরাম আলী, ধনতলা ইউপি সদস্য তুষার চন্দ্র রায়, সাংবাদিক এসেম মশিউর রহমান সরকার, রাজিউর রহমান,
আলোচনা সভা শেষান্তে বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষ্যে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- বালিয়াডাঙ্গী উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাবেক
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী।
অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা ও সঞ্চালনা করবেন- কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন প্রভাষক।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com