weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭০% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে ব্যপক কর্মসূচী গ্রহণ করেছে

প্রকাশ : ২৭-১০-২০২২ ২১:৪৮

নিজস্ব প্রতিবেদক
এ,কে আজাদ: কমিউনিটি পুলিশিং ডে- উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পুলিশিং ফোরামের আয়োজনে আগামী শনিবার সকাল ১০টায় বালিয়াডাঙ্গী থানা চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালীর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেন - বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার।
র‌্যালীতে কমিউনিটি পুলিশিং ফোরাম বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করবেন।
র‌্যালীটি বালিয়াডাঙ্গী থানা চত্ত্বর হতে বেড় হয়ে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে বিভিন্ন পর্যায়ে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আলোচনা সভা শেষান্তে বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হবে। কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষ্যে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- কমিউনিটি পুলিশিং ফোরামের বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী।
অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা ও সঞ্চালনা করবেন- কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান সমস্বয়ক ও বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com