বালিয়াডাঙ্গীতে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২৫-১০-২০২২ ১৮:১১
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত লক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের উদ্যেগে গত সোমবার সকাল সাড়ে ১১ টায় সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার এর সভাপতিত্বে বক্তব্য রাখন- বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
এসময় উপস্থিত ছিলেন- বড়বাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আকরাম আলীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার বলেন, এইচএসসি, আলিম, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) ও ভোকেশনাল পরীক্ষার হলে কোন প্রকার ত্রুটি পরিলক্ষিত হলে, ছাত্রকে নয়, কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হবে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com