বালিয়াডাঙ্গীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১২-১২-২০২০ ১৪:১২
নিজস্ব প্রতিবেদক
রাজু হাসান রবি (বালিয়াডাঙ্গী): ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে (১২ ডিসেম্বর ২০২০) উপজেলা প্রশাসনের উদ্যোগে "জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান" স্লোগানকে সামনে রেখে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর হতে বালিয়াডাঙ্গী সম্মুখে র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আলী আসলাম জুয়েল, চেয়ারম্যান, উপজেলা পরিষদ বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও, জনাব মোহাঃ যোবায়ের হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com