বালিয়াডাঙ্গীতে উপজেলা চেয়ারম্যানের ঈদের শুভেচ্ছা বিনিময়
প্রকাশ : ০৪-০৬-২০১৯ ২১:০১
নিজস্ব প্রতিবেদক
আজ, জুন ৪, ২০১৯, মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার উপজেলা চেয়ারম্যান মো: আলী আসলাম জুয়েল অত্র উপজেলার সকল শ্রেণির মানুষের সাথে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের শুভেচ্চা বিনিময় করেন। ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার আট ইউনিয়নের প্রায় দেড় হাজার দুস্থ পরিবারকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল।
এর আগে গত ৪ দিন ধরে বিভিন্ন ইউনিয়ন পরিষদ এবং অসুস্থ থাকা অসহায়দের বাড়িতে গিয়েও শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন তিনি।
উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, ঈদে মানে খুশি, ঈদ মানে আনন্দ। প্রতিটি উৎসবে বৃত্তবানদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com