বালিয়াডাঙ্গীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
প্রকাশ : ১৩-১১-২০২৩ ২০:১৭
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১০ পিস ইয়াবাহসহ
মিজানুর রহমান অরফে মিজান কবিরাজ (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ বারঢালী থেকে ১০ পিস ইয়াবাসহ মিজানুর রহমান অরফে মিজান কবিরাজ কালমেঘ বারঢালী বাজার থেকে পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মিজানুর রহমান দুওসুও ইউনিয়নের লালাপুর বারঢালী গ্রামের আনিসুর রহমান কবিরাজের ছেলে।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম জানান, বৃহস্পতিবার রাত ১১টায় তার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বারঢালী তিন রাস্তার মোড়ে অভিযান চালানো হয়। এ সময় ১০ পিস ইয়াবাসহ ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। মাদক কারবারি মিজানুর রহমান মিজান কবিরাজ ইয়াবা নিয়ে বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান।
এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে গ্রেফতারকৃতকে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতের বিচারকের নিকট হাজির করা হলে বিচারক তাক জেল হাজতে পাঠান বলে নিশ্চিত করেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com