বালিয়াডাঙ্গীতে আম চাষীদের নিয়ে জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৪-০৫-২০২৩ ২১:৫৫
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ :ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আম চাষীদের নিয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে বালিয়াডাঙ্গী উপজেলার আম চাষীদের নিয়ে শনিবার (১৩ মে) বিকাল ৪টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নিবাহী অফিসার বিপুল কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান। প্রধান অতিথি মাহাবুবুর রহমান বলেন, আম উৎপাদনে জেলার শীর্ষে বালিয়াডাঙ্গী উপজেলা। বালিয়াডাঙ্গী থেকে প্রচুর আম ঢাকা সহ- সারা বাংলাদেশে যাবে আম পরিবহন সুন্দর হলে আম পরিবহনে আগ্রহ বাড়বে আম ব্যবসায়ীদের, এতে করে লাভবান হবে আম চাষী ও আম ব্যবসায়ীরা। আম পরিবহন যেন সুন্দর ও লাভবান হয় সেই বিষয়টি চিন্তা করে কুরিয়ার সার্ভিসের দাবী ও আম ব্যবসায়ীদের উভয়ের কথা ভেবে আম পরিবহনের খরচ কমানো যায় কি না কুরিয়ার সার্ভিস কর্মকর্তাদের সাথে বসে ঠিক করা হবে। তিনি আরো বলেন, মত কৃষকদের জন্য সরকার প্রযাপ্ত সার ডিলারদের মাধ্যমে সরবারাহ করেছে তাই সার নিয়ে আর কৃষকদের ভাবতে হবেনা, কৃষকরা তাদের কার্ড নিয়ে ডিলারদের কাছে গেলেই সার পায়ে যাবেন।
সভায় বক্তব্য রাখেন- উপজেলা নিবাহী অফিসার বিপুল কুমার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁওয়ের পরিচালক শস্য আলমগীর কবীর।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম বলেন, আমের বাজারের ঐতিহ্য ধরে রাখতে আম কেনা বেচাসহ বাজারজাত করণে সকল ধরনের প্রশাসনিক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন প্রকার অনিয়ম ও চাঁদাবাজি বরদাস্ত হবেনা বলে কঠোরভাবে হুশিয়ারী করেন।
আরো বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বালিয়াডাঙ্গী উপজেলা কমকর্তা সাজ্জাদ শরীফ।
ইউপি চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন- আলহাজ্ব আকরাম আলী, সমর কুমার চ্যাটাজী নুপুর, আম চাষী আব্দুল গফুর, হযরত আলী। এসময় উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল, সোহেল রানা, সাহাবুদ্দীন আহাম্মেদ, আকালু মোহাম্মদ, রফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদসহ উপজেলার প্রায় দুইশতাধিক আম চাষি, পাইকারী আম ব্যবসায়ী , আমের আরতদার ও বিভিন্ন কুরিয়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত কুরিয়ার সার্ভিস কর্মকর্তারা বলেন, এক কেজি আম ঢাকা সহ অন্যান্য জেলায় পরিবহনে জন্য কয়েকটি ধাপে কেজি প্রতি ১২ থেকে ১৬ টাকা করে আমাদের অফিস নির্ধারন করেছে। আম আড়ৎদাররা বলেন, কুরিয়ার সার্ভিসের কাছে আমাদের দাবি আম পরিবহন খরচ যেন কম করা হয়। আম পরিবহন খরচ কম হলে আমরা দেশের বিভিন্ন স্থানে আম পাঠাতে পারবো এতে করে যেমন আম ব্যাবসায়ীরা লাভবান হবে তার পাশাপাশি বালিয়াডাঙ্গীর আম ছড়িয়ে পড়বে সারাদেশ। কৃষি বিভাগের কর্মকর্তা বলেন, এবার বালিয়াডাঙ্গী উপজেলায় দুই লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ মাত্রা রয়েছে। আবহাওয়া ভালো থাকায় উৎপাদন ও ভালো হয়েছে। আপনারা যারা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের সাথে জড়িত তাদের কাছে আমার অনুরোধ গ্রাহকদের কাছ থেকে আপনারা অল্প মুনাফায় আম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে সহযোগিতা করবেন, আরও বলেন এবারে আমরুপালি, নাক ফজলি, বারিফোর জাতের আম বালিয়াডাঙ্গী উপজেলা থেকে বাহিরে যাবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- বালিয়াডাঙ্গী উপজেলা ভূমি কমিশনার ফাতেমা তুজ জোহরা।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com