weather ২৮.৭৯ o সে. আদ্রতা ৭২% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশ : ০৮-০৩-২০২৩ ১৩:৪৬

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: “ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আয়োজনে বিভিন্ন এনজিওর যৌথ সহযোগিতায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা উপজেলা পরিষদ হতে বালিয়াডাঙ্গী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী  কমিশনার ভূমি ফাতেহা তুজ জোহরা সভাপতিত্বে অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিক, বালিয়াডাঙ্গী  প্রেস ক্লাবের সভাপতি মোঃ রমজান আলী, এসআই আশরাফুল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাহারা বানু, ব্র্যাকের মাসুদ রানা, সাংবাদিক আব্দুস সবুর।

আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জুলফিকার আলী। 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com