weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি শাকিলের খুনের ঘটনার পর তার পরিবারের মাঝে সংঘর্ষে ৫ আহত

প্রকাশ : ০২-১২-২০২৩ ২১:২৯

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি শাকিল আহাম্মেদ খুনের ঘটনার দীর্ঘদিন পর একই পরিবারের সংঘর্ষে ৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, এলাকার দুর্বৃত্তরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার ভানোর ইউনিয়ের হলদিবাড়ী গ্রামের বাসিন্ধা ও ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি শাকিল আহাম্মেদ গত ৪ সেপ্টেম্বর খুন হয়। এঘটনায় নিহত শাকিল আহাম্মেদের বড় ভাই সাহিদ আলম বাদী হয়ে স্থানীয় থানায় ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। এরপর থেকে নিহত শাকিল আহাম্মেদের স্ত্রী কাকলী আক্তার ও মামলার বাদী সাহিদ আলমের স্ত্রীসহ তার পরিবারের মাঝে অভ্যস্তরিন কোন্দোলের সৃষ্টির এক পযার্য়ের শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সৌয়া ৫টায় তাদের বাড়ীতে উভয়ের মাঝে কথা কাঁটাকাটির বাক বিতন্ডার সৃষ্টির মাঝে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতরা হলেন- নিহত শাকিলের স্ত্রী কাকলী আক্তার (২৮), তার দেবর সাগর আহাম্মদের স্ত্রী মুন্নি আক্তার (২৬) অপর পক্ষের হত্যা  মামলার বাদী সাহিদ আলমের স্ত্রী লাকী আক্তার (৩০), তার মা সাহিনুর বেগম (৫০) ও তার বড় বোন শামিমা আক্তার (৩৮) আহত হয়। পরে এলাকাবাসীদের সহায়তায় আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করে।  
এলাকাবাসীরা জানান, ভানোর ইউনিয়ের হলদিবাড়ী গ্রামের বাসিন্ধা ও ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি শাকিল আহাম্মেদ খুনের ঘটনার পর থেকে তাদের পরিবারের মাঝে প্রায় সময় কথা কাঁটাকাটির বাক বিতন্ডার হয়ে আসছে। এরই মাঝে আজ সংঘর্ষে জড়িয়ে পড়ে একই পরিবারের ৫ জন আহত হয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসাধীন রয়েছেন।
এবিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম বলেন, ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থে পুলিশ পাঠানো হয়। এযাবৎ কোন পক্ষের অভিযোগ পাওয়া যায়নি তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com