বালিয়াডাঙ্গীতে আইসিটি টিচিং মেথড কোচিং এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান
প্রকাশ : ৩১-১০-২০২২ ২০:১৮
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার স্বনাম ধন্য কোচিং সেন্টার “আইসিটি টিচিং মেথড” এর আয়োজনে নাসিং ও বিশ্ববিদ্যালয়ের চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও এইচএসসি পরীক্ষা ২০২২ এর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ অক্টোবর ২০২২ সোমবার সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার স্বনাম ধন্য কোচিং সেন্টার “আইসিটি টিচিং মেথড” এর আয়োজনে, কোচিং সেন্টার চত্তরে নাসিং ও বিশ্ববিদ্যালয়ের চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও এইচএসসি পরীক্ষা ২০২২ এর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানের “আইসিটি টিচিং মেথড” এর পরিচালক এস এইচ শুভ আহম্মেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষার্থী আল-আমিন, নাদিয়া, মিম, মাসুদ, মিরাজ, আরমান আলী অভি, নাসিং-এ চান্স প্রাপ্ত লুবনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত কায়েস, লজিক বিশ্ববিদ্যালয়ের পরিচালক রফিকুল ইসলাম, পাঞ্জেরী পাবলিকেশন এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মাসুদ করিম, নবদুত পাবলিকেশন এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ফারুক, অনুপম প্রকাশনির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি শফিক, লেকচার পাবলিকেশন্স এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি রাশেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিজানুর রহমান।
অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষা ২০২২ এর শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com