weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে অন্য এলাকার কৃষকদের মাঝে সার বিক্রির সহযোগিতাকালে কৃষি কর্মকর্তা লাঞ্চিত

প্রকাশ : ১৫-০৯-২০২২ ১৭:৩১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সবত্রই দির্ঘ্যদিন ধরে সার সংকটের মধ্যেদিয়ে কৃষকেরা হিমশিম খাচ্ছে এমন সময় ডিলারদের মাঝে কিছু সার বরাদ্ধ এলে এলাকার কৃষকদের মাঝে সার বিক্রি না করে অন্য এলাকার কৃষকদের মাঝে সার বিক্রির সহযোগিতা করার অভিযোগে কৃষকদের হাতে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা লাঞ্চিত হয়েছে। এলাকার কৃষকদের সূত্রে জানা গেছে, উপজেলার পাড়িয়া ইউনিয়নের লাহিড়ী বাজারের বিসিআইসি ডিলার মেসার্স শাহা আলম ট্রেডার্স সারের ডিলারের মাধ্যমে গত সোমবার সকাল ১১টায় সার বিক্রির মনিটরিংয়ের দায়িত্বে থাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতাউর রহমান পাড়িয়া ইউনিয়নের প্রকৃত কৃষকদের মাঝে সার বিক্রির না করে চাড়োল ইউনিয়নের কৃষকদের মাঝে সার বিক্রির সহযোগিতাকালে স্থানীয় কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতাউর রহমানকে লাঞ্চিত করে। পাড়িয়া ইউনিয়নের প্রকৃত কৃষকদের মাঝে সঠিকভাবে সার বিক্রির মনিটরিংয়ের দায়িত্বে নিয়োজিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতাউর রহমান এলাকার কৃষকদের মাঝে সার বিক্রির সহযোগিতা না করে তিনি রহস্যজনক কারণে তার জন্মভূমি চাড়োল ইউনিয়ন কৃষকদের মাঝে সার বিক্রির সহযোগিতা করায় তার বিরুদ্ধে কৃষকেরা অভিযোগ করেছে। লাহিড়ী বাজারের বিসিআইসি ডিলার মেসার্স শাহা আলম ট্রেডার্স সারের ডিলারের দোকানে তিনি চাড়োল ইউনিয়নের আব্দুল গফুরের ছেলে কৃষক পশিরুর ইসলাম যাহার ভোটার আইডি নং-৯৪১০৮৫২৫৫৪৩২৫ এর নিকট ২৫ কেজি ও আরো বেশ কিছু সংখ্যক কৃষকের নিকট এমওপি সার বিক্রির সহযোগিতা কালেমপাড়িয়া ইউনিয়ন এলাকার কৃষকেরা হাতে নাতে ধরে ফেলে। এতে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতাউর রহমান এক পর্যায়ে বিক্ষুব্ধ কৃষকদের অশ্লিল ভাষায় গালমন্দ শুরু করলে এক পর্যায়ে বিক্ষুব্ধ কৃষকেরা ক্ষিপ্ত হয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতাউর রহমানকে লাঞ্চিত করে। পাড়িয়া ইউনিয়নের বেশ কয়েকজন কৃষক জনান, আমাদের পাড়িয়া ইউনিয়নের কৃষকদের মাঝে সার বিক্রি না করে চাড়োল ইউনিয়নের কৃষকদের মাঝে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতাউর রহমান রহস্যজনক কারণে তার জন্মভূমি চাড়োল ইউনিয়ন কৃষকদের মাঝে সার বিক্রির সহযোগিতা করাকালে কৃষকেরা হাতে নাতে ধরে ফেলার ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডার সৃষ্টির এক পর্যায়ে তাকে টানা হেঁচড়া করে লাঞ্চিত করে। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতাউর রহমান জন সম্মুখে প্রকাশ করে বলেন পাড়িয়া ইউনিয়নের বিক্ষুব্ধ কৃষকদের উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। তার এহেন হুমর্কী দেওয়ার এলাকার কৃষকেরা তার অন্যায় কর্মকান্ডের আচরণের বিরুদ্ধে সংশ্লিষ্ট উদ্ধতন কর্তৃপক্ষের নিকট কঠোর ব্যবস্থার দাবী জানিয়েছেন। এব্যপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতাউর রহমান জনান, তিনি কৃষকদের অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারী কাজে যারা আমাকে সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় গ্রহণ করা হবে। এবিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় জানান, ঘটনাটি শোনেছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি সংগৃহীত।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর