বালিয়াডাঙ্গীতে অটোভ্যান চার্জারের ব্যাটারি চুরির অভিযোগে ৩ গ্রেফতার
প্রকাশ : ১০-০৭-২০২৩ ২০:৫৩
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও ফটিয়াপাড়া গ্রামের সাইফুল ইসলামের পরিবারের রুটি রোজগার অবলম্বনের একমাত্র অটোভ্যান চার্জারটির চারটি ব্যাটারী চুরি করে নিয়ে যাওয়ার সাথে জড়িত থাকার অভিযোগে আব্দুল কায়ুম (২৮), আলমগীর হোসেন (২৪) ও রমজান আলী (২৫) নামে ৩ জনকে গ্রেফতারের পর আসামীদের দেওয়া তথ্যমতে চোরাই মালামাল উদ্ধার করে পুলিশ।
মামলার সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও ফটিয়াপাড়া গ্রামের মরহুম ইউসুফ আলীর ছেলে সাইফুল ইসলাম প্রতিদিনের ন্যায় গত ২ জুন রাত ১০টায় বাড়ী উঠানে অটোভ্যান চার্জে দিয়ে বিশ্রাম করে। রাত সাড়ে ১২টায় এলাকার কতিপয় চোরচক্রের সদস্যরা তার অটোভ্যানটির ৪টি ব্যাটারী চুরি করে নিয়ে যাবার সময় সে শব্দ পেয়ে বিছানা থেকে উঠে চোরদের পিছনে ধাওয়া করলে এসময় চোরেরা পালিয়ে যায়। এঘটনায় সাইফুল ইসলাম বাদী হয়ে স্থানীয় থানায় ৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম সাইফুল ইসলামের অভিযোগটি গুরুত্বের সাথে আমলে নিয়ে থানায় মামলা হিসেবে রুজু করে। এরপর তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই আবুল বাশার ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে গত বৃহস্পতিবার রাতে এজাহার নামীয় আসামীদের বাড়ীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও মীরপাড়া গ্রামের মরহুম জহির উদ্দীনের ছেলে আব্দুল কায়ুম, সনগাঁও দীঘিপাড়া গ্রামের বাহাদুর হোসেনের ছেলে আলমগীর হোসেন অরফে আনিল ও সনগাঁও ফটিয়াপাড়া গ্রামের মরহুম মজিবর রহমানের ছেলে রমজান আলী।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্য মতে মামলার বাদী ও সাক্ষিদের সামনে সনগাঁও মীরপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে সফিকুল ইসলামের বাড়ী থেকে চোরাই ব্যাটারি চারটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরদিন সকালে গ্রেফতারকৃতদের ঠাকুরগাঁও বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বালিয়াডাঙ্গী আমলি আদালতের বিচারকের নিকট হাজির করে।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম বলেন, অপরাধী যেই হোউক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবো, এতে এলাকায় চুরিসহ সকল ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব হবে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com