বালিয়াডাঙ্গীতে অগ্রিকান্ডে ৬ টি পরিবারের ঘর বাড়ী ভূর্ষিভুত: ক্ষতিগ্রস্থ্যদের মাঝে শুকনা খাবার বিতরণ
প্রকাশ : ০৪-১২-২০২২ ১৯:০৩
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিযনে চিলিভিটা গ্রামে ভযাবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের ২০ ঘর পুড়ে গেছে।
এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, উপজেলার আমজানখোর ইউনিয়ন চিলিভিটা গ্রামের মজিবর রহমানের বাড়ী গত শনিবার সন্ধ্যায় রান্না ঘর হতে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহুত্বের মধ্য আগুনের লেরিহান শিখা পার্শবর্তী বাড়ীগুলোতে ছড়িয়ে যায়। এতে ছয়টি পরিবারের প্রায ২০ টি ঘরের রক্ষিত নগদ টাকা চাল, ধান আসবাপত্র নিমিশেই পুড়ে ছাই হয়ে গেছে। সংবাদ পেয়ে বালিয়াডাঙ্গী হতে ফায়ার সাভির্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা পর আগুন নেভাতে সক্ষম হয়। ক্ষিগ্রস্থ্য পরিবারের লোকজন খোলা আকাশের নিচে মানবেতর দিন যাপন করছে। এমতাবস্থায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্যরা সরকারীভাবে সহযোগিতার দাবী জানিয়েছেন বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার ক্ষতিগ্রস্থ্য এলাকায় পরিদর্শন করে তাদের মাঁঝে শুকনা খাবার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু মোহাম্মদ ডংগাসহ ইউপি সদস্যগন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com