বালিয়াডাঙ্গীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৫ টি পরিবারকে বিএনপি'র নগদ অর্থ সহায়তা
প্রকাশ : ০৭-০৪-২০২০ ১৮:১৫
নিজস্ব প্রতিবেদক
এসএম মশিউর রহমান সরকার: ঠাকুরগাঁওেয়র বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ও দুওসুও এই দুই ইউনিয়নে সম্প্রতি অগ্নিকান্ডে মোট ২৫ টি বাড়ি ভুস্মিভূত হয়।
আজ ৭ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার ভানোর গোয়ালটুলি গ্রামে ১৩, দুওসুও ছাগলডাঙ্গী গ্রামে ৭ ও কালমেঘ বারঢালী গ্রামে ৫, মোট ২৫ টি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যাগে (ত্রাণ হিসেবে) নগদ অর্থ সহায়তা করেন, উপজেলা বিএনপি'র সভাপতি রাজিউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমান ও সিনিয়র সহ-সভাপতি অ্যাড. সৈয়দ আলম।
এ সময় সাথে থেকে করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা মুলক সংক্ষিপ্ততাকারে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আবেদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ডা.তোফাজ্জল হোসেন, মামুন আকতার সবুর, জাসাস এর সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ, ভানোর ইউনিয়ন সভাপতি শহিদুর রহমান শহীদ, এনামুল হক মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ রাসেল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক হিটলার, সহ- সভাপতি প্রভাষক আকবর আলী প্রমুখ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com