weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫৯% , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউ টিন নগদ চেক বিতরণ

প্রকাশ : ১০-০৭-২০২৩ ২০:৩৬

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কর্তৃক বরাদ্ধকৃত অনুদান ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের পিতাইচড়ী গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউ টিন ও নগদ টাকার চেক বিতরণ করে।
বৃহস্পতিবার (০৬ জুলাই/২৩) বিকেল ৫টায় উপজেলা পরিষদ মাঠে বড়পলাশবাড়ী ইউনিয়নের পিতাইচড়ী গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১১ টি পরিবারের মাঝে প্রত্যেককে দুই বান্ডিল করে মোট ২২ বান্ডিল ঢেউ টিন এবং তাদেরকে ছয় হাজার টাকা হারে নগদ চেক বিতরণ করেন।
ঢেউটিন ও নগদ চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলাম।
প্রধান অতিথি আলহাহাজ্ব মো: দবিরুল ইসলাম এমপি বলেছেন, অগ্নিকান্ডের ঘটনার পর ওই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অসহায় হয়ে গেলে ঠিক সেই মুহূত্তে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারী, বেসরকারী ও ব্যাক্তিগত উদ্যোগ ত্রাণসামগ্রী পৌছে দেওয়া হয়েছে। এখন প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কতৃক বরাদ্ধকৃত দুই বান্ডিল করে ঢেউ টিন ও ছয় হাজার টাকা বিতরণ করা হয়। এতে তারা বিশেষ ভাবে উপকৃত হয়েছে। পরবর্তীতে এধরণের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনসহ  সকলস্তরের মানুষকে এগিয়ে আসতে বিনিত আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় ক্ষতিগ্রস্ত ১১ টি পরিবারের মাঝে প্রত্যেককে দুই বান্ডিল করে ঢেউ টিন ও ছয় হাজার টাকার নগদ চেক বিতরণ করা হয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com