বালিয়াডাঙ্গীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা
প্রকাশ : ০২-০৬-২০২০ ১৬:১৪
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: উপজেলার মহিষমারী ধনিবস্তি মাগুপাড়া গ্রামে গত ৩১ মে রবিবার গভীর রাতে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।
গতকাল (১ জুন ২০২০) সোমবার ৫নং দুওসুও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আকতার হোসেন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দরমান আলী, হাসান আলী ও সোলেমান আলীসহ ওই চার পরিবারের লোকদের মাঝে খাদ্য সহায়তা করেন। খাদ্য সহায়তা সামগ্রীর চাল,ডাল, তেল, ডিম, লবন, সাবান ও কাঁচা বাজার পেয়ে ক্ষতিগ্রস্ত দরমান ও সোলেমানেরা অনেক উপকৃত হয়। পরে ওইদিন করোনা সংক্রমিত মামুন ও মেরিনার পরিবারে এ সব খাদ্য সামগ্রী পৌছে দেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com