বালিয়ডাঙ্গীতে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
প্রকাশ : ০৮-০৩-২০২০ ২০:০৩
নিজস্ব প্রতিবেদক
এসএম মশিউর রহমান সরকার , বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও): প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৮ মার্চ রবিবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক র্যালী শেষে অডিটোরিয়াম হলে আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দীক। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুর রহমান প্রধান, উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য মাকসুদা বেগম, অনুষ্ঠানের সঞ্চালক ও বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মশিউর রহমান,এমকেপি’র প্রতিনিধি আলী হোসেন, ইএসডিও’র প্রতিনিধি পলাশ আহাম্মেদ, নারী উন্নয়ন সমিতির কল্পনা রানী ও রুনা আক্তার।
এছারাও র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ওয়াল ভিশন, উপজেলার বিভিন্ন নারী উন্নয়ন সমিতির সংগঠক এবং শিক্ষা প্রতিষ্ঠানের,শিক্ষক, সাংবাদিক, ছাত্রী ও এলাকার নানা শ্রেণি পেশার নারীগণ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com