বালিয়াডাঙ্গীতে রাস্তায় রাস্তায় লকডাউন
প্রকাশ : ১২-০৪-২০২০ ১৩:২৬
নিজস্ব প্রতিবেদক
মাহাফিজুর, বালিয়াডাঙ্গী প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে রাস্তায় রাস্তায় স্থানীয় যুবকদের উদ্যোগে বন্ধ করা হয়েছে প্রবেশপথ। ঠাকুরগাঁও জেলায় সম্প্রতি তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত, হরিপুর-২ জন এবং পীরগঞ্জ-১ জন। উল্লেখ্য "করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, ঠাকুরগাঁও" এর ১১/০৪/২০২০ খ্রীঃ তারিখের সভার সিদ্ধান্তের আলোকে ঠাকুরগাঁও জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি রুপা পরিবহন নামক একটি গণপরিবহনে ঢাকা এবং নারায়ণগঞ্জ জেলা থেকে ঠাকুরগাঁও জেলায় যাত্রী পরিবহন করায় স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে বসবাস করছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com