weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭০% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ : ০১-১২-২০২২ ১৫:০১

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল ১১ টায় বিকাশ বাংলাদেশ এর আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ট্রেডক্রাফট একচেঞ্জ এর অর্থায়নে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সরকারি বিভিন্ন দপ্তর কর্মকর্তাদের সমন্বয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার।

বিকাশ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম আলমাস, বালিয়াডাঙ্গী থানার (ওসি তদন্ত) আব্দুল্লাহ আল মামুন শাহ, ইউপি চেয়ারম্যানদের মধ্য আলহাজ্ব আকরাম আলী, দিলীপ কুমার চ্যাটার্জি, ফজলে রাব্বী রুবেল, সমর কুমার চ্যাটার্জি নুপুর, শাহাবুদ্দীন আহাম্মেদ, আকালু মোহাম্মদ, সোহেল রানা ও প্যানাল চেয়ারম্যান শওকত আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বেলাল উদ্দীন সিদ্দীকি, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, 

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাসিরুল ইসলাম, উপজেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকতার হোসেন, বিকাশ বাংলাদেশ এর রিজিওনাল কো অর্ডিনেটর আতিকুর রহমান, উপজেলা কো- অর্ডিনেটর মোকলেছুর রহমান। এসময় কর্মশালায় সকলেই নারীর ক্ষমতায়ন ও নারীর অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com