বালিয়াডাঙ্গীতে দুই ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা
প্রকাশ : ৩১-০১-২০২৪ ১২:৪৬
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মূল্য তালিকা না থাকা,নোংরা পরিবেশে পণ্য রাখায় ২ টি ব্যবসা প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে উপজেলার লাহিড়ী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বালিয়াডাঙ্গী উপজেলা নিবার্হী অফিসার মোছা: আফছানা কাওসার এসময় বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি তদারকি টিম অভিযানে অংশ নেয়। অভিযানে লাহিড়ী হাটের মেসার্স আল নূর মিষ্টান্ন হোটেলের স্বত্বাধিকারী নুরুল ইসলামকে দন্ডবিধী ১৮৬০ এর ২৬৯ ধারায় দুই হাজার টাকা জরিমানা আদায় করে এবং মেসার্স নজরুল মসলা ভান্ডারকে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে ২০০৯ এর ৩৮ ধারা মতে ২হাজার টাকাসহ মোট ৪ হাজার জরিমানা আদায় করে।
এব্যাপারে বালিয়াডাঙ্গী উপজেলা নিবার্হী অফিসার আফছানা কাওসার বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com