বালিয়াডাঙ্গীতে গাজাসহ ব্যবসায়ী আটক
প্রকাশ : ১২-১২-২০২৩ ১২:৩৫
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ মানিক হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানা পুলিশ সোমবার (১১ ডিসেম্বর) রাত আনুমানিক ৯ টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর শুকানীপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী মানিক হোসেনের বাড়ীতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাজাসহ তাকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন- লালাপুর শুকানীপাড়া গ্রামের দবিরুল ইসলামের ছেলে।
বালিয়াডাঙ্গী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানার দুওসুও ইউনিয়নের লালাপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তার বসতবাড়ির ভিতরে আঙ্গিনা থেকে ৫০ গ্রাম গাজা সহ তাকে আটক করা হয়। এব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়। আটককৃতকে আজ মঙ্গলবার ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতের বিচারকের নিকট হাজির করার প্রস্তুতি চলছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com