weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উন্নয়নে গরু বিতরণ

প্রকাশ : ০৪-০৬-২০২১ ১৭:২০

নিজস্ব প্রতিবেদক

মোঃ আব্দুস সবুর,বালিয়াডাঙ্গী:  ৩ জুন বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ‍্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২ জন নির্বাচিত সুফলভোগীর প্রতিজনকে ১ টি ক্রসব্রিড বকনা গরু,১২৫ কেজি গোখাদ্য এবং গরু রাখার শেড নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী (ইট, টিন, পিলার ইত্যাদি) প্রদান করা হয়।

উপকারভোগী ২ জন হলেন- পাড়িয়া ইউনিয়নের দক্ষিণ পাড়িয়া গ্রামের রোকা মার্ডি ছেলে মাহাল মার্ডি। ৩ নং ধনতলা ইউনিয়নের নাগেশ্বর বাড়ির গ্রামের নেনা হাসদার  ছেলে রবিন হাসদা, এই দুজনের মাঝে

দুটি গরু বিতরণ করেন - বালিয়াডাঙ্গী উপজেলা নিবার্হী কর্মকর্তা যোবাযের হোসেন। গরু বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুবোধ চন্দ্র রায,ডাক্তার নাসিরুল ইসলাম সহ আরও অনেকেই।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর