বালিয়াডাঙ্গীতে ইএসডিও সিএলএমএস প্রজেক্ট এর সিডাব্লিউজি সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৮-০১-২০২৩ ২২:৩২
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে আজ বুধবার দুপুর ২টায় বেসরকারী সংস্থা ইএসডিও সিএলএমএস প্রজেক্ট এর সিডাব্লিউজি উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন- দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা। আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান সোহেল রানা বলেন, শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি। বর্তমান সরকার শিশুশ্রম মুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন । দেশকে উন্নয়নশীল করতে হলে শিশু শ্রম বন্ধ করা ছাড়া আর কোন উপায় নেই । তাই দেশের প্রতিটা শিশু শিক্ষিত হোক তিনি এই আশা করেন এবং দুওসুও ইউনিয়নে যে সকল শিশু শ্রমের সাথে সম্পৃক্ত রয়েছে সকলে মিলে তাদেরকে স্কুলমুখী করার জন্য চেষ্টা করব । সভায় আরো উপস্থিত ছিলেন- দুওসুও ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভাটি সঞ্চালনা করেন ইএসডিও সিএলএমএস এর বালিয়াডাঙ্গী উপজেলা ম্যানেজার মোঃ নুর আলম।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com