বালিয়াডাঙ্গীতে ইএসডিও সিএলএমএস প্রজেক্ট এর ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২৭-০১-২০২৩ ১৯:৪২
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইএসডিও সিএলএমএস প্রজেক্টের উদ্যোগে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারি পর্যায়ের সেবাদানকারী প্রতিষ্ঠানের করণীয় শীর্ষক আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলা পরিষদের সম্মেলন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল। উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, শিশুশ্রম মুক্ত করার জন্য আমরা সকলেই মাঠ পর্যায়ে নামবো এবং বালিয়াডাঙ্গী উপজেলা থেকে শিশুশ্রম মুক্ত করার জন্য সবরকম সহযোগিতা করবো।
সভায় উপজেলা পরিষদের সকল সরকারি পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার বলেন, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম থেকে শিশুকে মুক্ত করার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা চাই।
এসময় উপস্থিত ছিলেন- ইএসডিও সিএলএমএস প্রজেক্টের প্রজেক্ট কো-আরডিনেটর মোস্তফা কামাল এবং প্রকল্পের উপজেলা ম্যানেজার নুর আলমসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com