weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিডাঙ্গীতে গাজা সেবনের অভিযোগে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক

প্রকাশ : ০৬-০৭-২০২৩ ২২:৩০

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বরে গাজা সেবনের অভিযোগে রাজু হোসেন (২৫) নামে এক যুবকের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা  বিপুল কুমার রায়।
দন্ডপ্রাপ্ত আসামী হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ফুলতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
জানা যায়, মঙ্গবার (৪ জুলাই) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বরের নির্মিত অডিটোরিয়ামের সামনে এক যুবক অবাধে গাজা সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা  বিপুল কুমার ও তার আনসার ব্যাটেলিয়ন সদস্য এবং থানা পুলিশ অভিযান চালিয়ে গাজা সেবনকারী রাজু হোসেনকে হাতে নাতে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে আরো কয়েকটি গাজার পুড়িয়া উদ্ধার করে। এসময় রাজু হোসেন তার গাজা সেবনের কথা শীকার করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা  বিপুল কুমার রায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম বলেন, ভ্রাম্যমান আদালত কতৃক সাজাপ্রাপ্ত আসামি রাজু হোসেনে বুধবার সকালে ঠাকুরগাঁও কারাগারে পাঠানো হয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

অপরাধ বিভাগের অন্যান্য খবর