বাদশাহ সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের ত্রাণ বিতরণ
প্রকাশ : ৩০-১২-২০২০ ২১:০৯
নিজস্ব প্রতিবেদক
রাজু হাসান রবি (বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও): বাদশাহ সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী গরীব, অসহায় ও হত দারিদ্রদের মাঝে ৩০ হাজার খাদ্য ঝুড়ি বিতরণ করেছে।
তারই অংশ হিসেবে আজ (৩০ ডিসেম্বর ২০২০) বালিয়াডাঙ্গী উপজেলার জমিরিয়া ইহইয়াউল উলুম মাদ্রাসার নতুন মাঠে ৪৫০ জন গরীব অসহায় ও দুস্থ মানুষের মাঝে ১০ কেজি করে চাল, ৭ কেজি ডাল , ২ কেজি সয়াবিন তেল, ৩ কেজি চিনি ও ০২ কেজি করে লবনের প্যাকেট বিতরণ করা হয়।
উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম পি, জাতীয় সংসদ সদস্য, ৪, ঠাকুরগাঁও-২ ও সভাপতি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ ঠাকুরগাঁও জেলা শাখা, জনাব মোঃ মমিরুল ইসলাম সুমন, সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, বালিয়াডাঙ্গী উপজেলা শাখা, মোঃ কামরুজ্জামান শামীম, সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখা, আল মানাহিলের চেয়ারম্যান মাওলানা মুফতি মোঃ শরিফুল ইসলাম সহ আরো স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম'পি বলেন, করোনা মহামারীর মোকাবিলার সহায়ক হিসাবে সৌদি আরব বাংলাদেশে এগিয়ে এসেছে। এ জন্য বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার কে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনেক ধনবাদ জানাই এবং প্রতিনিধিদেরকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রকৃত বন্ধু তারাই যারা বিপদের সময় এগিয়ে আসে। আপনারা আমাদের বিপদে এগিয়ে এসেছেন, আমার সংসদীয় আসনের জনগনের কল্যান করেছেন এই জন্য আামার পক্ষ থেকে সোদি বাদশা ও জনগনের প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা প্রকাশ করা ছাড়া কিছু করার নাই, আশা করি সামনে আরো সহযোগিতায় এগিয়ে আসবেন।
সংস্থাতার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, ড.তোহা বিন উমর বিন সাদেক, উমর মাহদি ওয়াদি,আব্দুল্লাহ আল ওসাইমিন ও শেখ আলী সালেহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বালিয়াডাঙ্গী উপজেলা নিবাহী অফিসার মোঃ যোবাইর হোসেন।
সভাপতি তার সংক্ষিপ্ত বক্তেব্যে বলেন, বাংলাদেশে আপনাদের অনুদানের জন্য আমরা ভালোবাসা প্রকাশ করছি এবং আগামী দিনেও পাশে থাকবেন "ইনশাআল্লাহ"।
পরিশেষে দাতা সংস্থাটির প্রধান প্রতিনিধি ডা, তোহা বিন ওমর সাদেক বলেন, আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। উক্ত অনুষ্ঠান বাস্তবায়ন করেন, আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
আরো পড়ুন: বালিয়াডাঙ্গীতে মসজিদের শুভ উদ্বোধন করলেন "মাজহারুল ইসলাম সুজন"।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com