weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‍‍"প্রেস বিজ্ঞপ্তি" র‌্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে ০৮ বোতল বিদেশি মদ সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ : ২২-০৩-২০২২ ২১:৪৪

নিজস্ব প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি র‌্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে ০৮ বোতল বিদেশি মদ সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২১ মার্চ ২০২২ খ্রিঃ রাতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন খদ মাধবপুর এলাকায় অভিযান পরিচালনা করে ০৮ বোতল বিদেশিমদ সহ আসামী- মোঃ মফিজুল ইসলাম (২৭), থানা- কোতয়ালী, জেলা-দিনাজপুর নামক একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত উক্ত মাদক ব্যবসায়ী বেশ কিছু দিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা হইতে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে বিদেশি মদ সংগ্রহ করিয়া স্থানীয় মাদকসেবীদের নিকট বিক্রয় করিয়া আসিতেছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর