weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ : ২৩-১২-২০২০ ১৯:৪৭

নিজস্ব প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন, ক্রিয়েটিভিটি এন্ড এন্ট্রাপ্রেনিউরশীপ (আইসিই) সেন্টার এবং ইউএনডিপি বাংলাদেশের যৌথ উদ্যোগে গৃহীত ‘রিভাইভ’ প্রকল্পের অংশ হিসেবে ২১ ডিসেম্বর সকাল ৯টা ৩০ থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৩০ পর্যন্ত চলে রংপুর বিভাগেরে জেলাগুলোর জন্য “বিজয় দিবস-২০২০ ভার্চ্যুয়াল সিএমএসএমই বিভাগীয় মেন্টরশীপ প্রোগ্রাম”। দিনব্যাপী এই আয়োজনে রংপুর বিভাগের প্রতিটি জেলা থেকে সিএমএসএমই ব্যবসায়ীগণ এবং এই খাতের সাথে জড়িত গুরুত্বপূর্ণ অংশীদারগণ অংশগ্রহণ করেন।

সর্বমোট ৮ ঘন্টার এই মেন্টরশীপে সকাল ৯টা ৩০ এর সেশনের বিষয়বস্তু ছিল বাজারজাতকরন, সাপ্লাই চেইন ব্যবস্থাপনা এবং প্রযুক্তি। আইসিই সেন্টারের নির্বাহী পরিচালক জনাব মোঃ রাশেদুর রহমান সেশনের শুরুতে অংশগ্রহণকারী সকল সিএমএসএমই ব্যবসায়ীগণ এবং অতিথিদের স্বাগত জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে এই প্রকল্পের ১০০ ঘন্টার ভার্চ্যুয়াল মেন্টরশীপের মাধ্যমে যে আলোচনার শুরু হয়েছে সেটির ধারা অব্যাহত থাকবে এবং আগামীদিনের অর্থনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক মোঃ তানভির আলম হিমেল এবং জনাব আশিক ইকবাল এতে আলোচক হিসেবে অংশ নেন। মোঃ তানভির আলম হিমেল সিএমএসএমই ব্যবসায়ীদের বলেন, "ব্যবসায়ের প্রসার ঘটাতে এবং লাভ বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকরী উপায় হলো আপনাদের পণ্য লাইনকে বৈচিত্রপূর্ণ করা, যাতে ক্রেতার কাছে বেছে নেয়ার সুযোগ থাকে।"

জনাব আশিক ইকবালের মতে, আমাদের প্রত্যেকেরই নিজস্ব সংজ্ঞা এবং সাফল্যের প্যারামিটার রয়েছে। তাই অন্যের লক্ষ্যগুলির উপর ভিত্তি করে টার্গেট নির্ধারণের পরিবর্তে বিপণনের সময় গ্রাহকদের পৌঁছানোর জন্য আমাদের নিজস্ব পথ বেছে নেয়ার চেষ্টা করা উচিত এবং বাজারে একটি সম্মানজনক ইমেজ তৈরির দিকে মনোনিবেশ করা উচিত।

সকাল ১১ টা ৩০ এর লিগ্যাল, গভর্ন্যান্স এবং ডকুমেন্টেশন বিষয়ক সেশনে বক্তা হিসেবে উপস্থিত থেকে এম এস সিদ্দিকি বলেন সিএমএসএমইগুলির দৃঢ় প্রতিনিধিত্বের অভাব রয়েছে, এবং এ কারণেই তাদের জন্য ব্যাংকিং এবং আইনী ব্যবস্থায় প্রবেশ করা এত কঠিন। ছোট ব্যবসায়ের জন্য সিস্টেমগুলিকে আরও বন্ধুত্বপূর্ণ করতে, দৃঢ়  এবং সুনির্দিষ্টভাবে তাদের সমস্যা ও প্রয়োজন উপস্থাপনের বিকল্প নেই।
    
১ ঘন্টা বিরতির পর দুপুর ২টা ৩০ এর সেশনে আলোচ্য বিষয়বস্তু ছিল স্ট্র্যাটেজি, ডাইভার্সিটি এবং মানসিক স্বাস্থ্য। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের শিক্ষক শারমিন আক্তার বলেন মহামারীর কারণে আমরা প্রত্যেকে মানুসিকভাবে প্রভাবিত।  আমাদের সবার এই বোধ থাকা এবং পরিস্থিতির বাস্তবতা মেনে নেয়াটা খুব গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি, সমাজের প্রতিটি পর্যায় যেমন বন্ধু, সহকর্মী এবং পরিবার থেকে সহায়তা আমাদের সমস্যাগুলি কাটিয়ে উঠতে সহায়তা করবে।

সর্বশেষ বিকেল ৪টা ৩০ এর অর্থায়ন, হিসাবরক্ষন এবং প্রণোদনা প্যাকেজ বিষয়ক সেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যৌথ পরিচালক জনাব জাহিদ ইকবাল এবং অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের শিক্ষক মোহাম্মদ আব্দুল আজিজ। জনাব জাহিদ ইকবাল ব্যবসায় করার জন্য সঠিক কৌশল নির্ধারনের উপর জোর দিয়ে বলেন এই পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো অর্থায়নের জন্য সঠিক উৎস এবং কাঠামো নির্বাচন করা। মোহাম্মদ আব্দুল আজিজের মতে প্রণোদনা প্যাকেজের সুফল সঠিক উপায়ে সিএমএসএমই ব্যবসায়ীদের নিকট পোউছানোর জন্য একটা সুপরিকল্পিত কাঠামোর প্রয়োজন।
সিএমএসএমই ব্যবসায়ীগণ এই প্রোগ্রামে তাদের সমস্যাগুলো নিয়ে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে সরাসরি আলোচনা করার মাধ্যমে পুরো আয়োজনকে একটি প্রাণবন্ত শিক্ষনীয় সময়ে রুপান্তর করেন।

পরবর্তী যোগাযোগের জন্যঃ
মোবাইলঃ +৮৮০১৩১৩৭৬০৬০০
ইমেইলঃ info.ice@du.ac.bd
মোঃ রাশেদুর রহমান
নির্বাহী পরিচালক, আইসিই সেন্টার
সহযোগী অধ্যাপক, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়।


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর