প্রেসবিজ্ঞপ্তি, র্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ, প্রচার ও বিক্রয় চক্রের ০৩ আসামী মালামাল সহ গ্রেফতার
প্রকাশ : ২৩-০৩-২০২২ ২০:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রেসবিজ্ঞপ্তি, র্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ, প্রচার ও বিক্রয় চক্রের ০৩ আসামী মালামাল সহ গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২২ মার্চ ২০২২ খ্রিঃ দিনের বেলায় ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন ১৭নং জগন্নাথপুর ইউনিয়নের ৭নং ্ওয়ার্ড এর অর্ন্তগত বড় খোচাবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফির ভিডিও সংরক্ষণ ও বিক্রয়ের সময় হাত নাতে প্রমানাদি সহ উক্ত কাজে ব্যবহৃত কম্পিউটার, হার্ডডিস্ক সহ বিভন্নি ধরনের বিপুল সংখ্যক ডিভাইস উদ্ধার এবং আসামী ১। মোঃ রবিউল ইসলাম (২৪), সাং- দৌলতপুর, ২। মোঃ নাহিদ হাসান (২১), সাং- পূর্ব বেগুন বাড়ী, উভয় থানাঃ সদর, জেলাঃ ঠাকুরগাঁওদ্বয়কে গ্রেফতার করে।
উপরোক্ত অভিযান পরিচালনাকালীন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই এলাকা হতে “জয় কম্পিউটার” এ অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফির ভিডিও সংরক্ষণ ও বিক্রয়ের সময় হাত নাতে প্রমানাদি সহ উক্ত কাজে ব্যবহৃত কম্পিউটার, হার্ডডিস্ক সহ বিভন্নি ধরনের বিপুল সংখ্যক ডিভাইস উদ্ধার সহ আসামী ১। প্রতাপ চন্দ্র রায় (২১), সাং- গৌরীপুর, থানাঃ সদর, জেলাঃ ঠাকুরগাঁও কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা দোকানে কম্পিউটারে পর্নোগ্রাফী ভিডিও সংরক্ষণ করিয়া অর্থের বিনিময়ে শিশু ও যুব শ্রেণীর লোকজনের কাছে মেমোরী কার্ড, পেন ড্রাইভ সহ বিভিন্ন ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফী ভিডিও প্রদান করার বিষয়টি স¦ীকার করেছে। ধৃত আসামীদের বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলার সদর থানায় র্যাব বাদী হয়ে পৃথকভাবে ২টি মামলা রুজু করে ধৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com