প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঠাকুরগাঁও বাসীর হাতে
প্রকাশ : ১৪-০৫-২০২০ ২১:০৫
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার সুবিধাভোগীদের হাতে তুলে দিলেন ঠাকুরগাঁও-২ আসনের এমপি ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. দবিরুল ইসলাম।
আজ (১৪ মে ২০২০) বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সভাকক্ষে ভিডিও কনফারেন্স
শেষে ঠাকুরগাঁওয়ের ৪ জন সুবিধাভোগী ব্যক্তিদের সাথে সৌজন্যমুলক
সাক্ষাৎ করেন। সেই সাথে বেশকিছু দিক নির্দেশনাও প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম এর সভাপতিত্বে ঠাকুরগাঁও-৩
আসনের সাংসদ জাহিদুর রহমান, পুলিশ মুহা. মুনিরুজ্জামান, জেলা আ’লীগের
সভাপতি মুহা. সাদেক কুরাইশী, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক
মাজহারুল ইসলাম সুজন সহ আরো অনেকেই ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com