প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশ : ২০-০৮-২০২২ ২১:৫০
নিজস্ব প্রতিবেদক
গত ১৬ আগস্ট ইং তারিখে আজকের পত্রিকার ৭ম পৃষ্ঠার ৬ ও ৭ কলামে, বাংলা পত্রিকা ও ঢাকা মেইল এবং গত ১৭ আগস্ট রেড টাইমসসহ অন্যান্যে প্রিন্ট এবং অনলাইন প্রোটাল, সামাজিক যোগাযোগ ফেসবুক মাধ্যমে প্রকাশিত " শিক্ষকের বিরুদ্ধে তিন শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগ" শিরোনামে আমাকে ঘিরে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে বলা হয়েছে, তিন স্কুল শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দিয়ে এক ছাত্রকে শ্রেণিকক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে অভিভাবক ও স্থানীয়দের ক্ষোভের সৃষ্টি হয়। এবিষয়ে ভুক্তভোগী ছাত্র বিষ্ণু দেবের বাবা বিনোদ দেব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দেন। এধরনের সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহদোয় স্যার আমাকে এবং সেই ছাত্র ও তার অভিভাবকে তিনার দপ্তরে হাজির করলে ঘটনার সত্যতা তিনি পায়নি। প্রকৃত পক্ষে কোন ব্যক্তি আমার বিরুদ্ধে ইউএনও মহোদয়ের নিটক এযাবৎ কোন লিথিত অভিযোগ করেননি।
উক্ত প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। একটি মহল আমাকে ও বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করার জন্য সংবাদকর্মীদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি প্রকাশে সহযোগিতা করেছে। তাই আমি প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মোঃ মসলিম উদ্দীন
প্রধান শিক্ষক
৪২ নং গান্ডিকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com