প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশ : ০৩-০৯-২০২২ ১৮:৫৯
নিজস্ব প্রতিবেদক
গত ১ সেপ্টেম্বর দৈনিক আমাদের সময় পত্রিকার প্রকাশিত 'আরএমওর বিরুদ্ধে অর্থের বিনিময়ে মেডিক্যাল সনদ প্রদানের অভিযোগ' ও দৈনিক লোকায়ন পত্রিকায় প্রকাশিত 'বালিয়াডাঙ্গী হাসপাতালে টাকার বিনিময়ে মেডিকেল সনদ প্রদানের অভিযোগ' এবং অন্যান্য প্রিন্ট এবং অনলাইন পোর্টাল, সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে প্রকাশিত সংবাদ শিরোনামে,আমাকে ঘিরে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে বলা হয়েছে, রোগীর প্রতিপক্ষের নিকট অর্থগ্রহণ করে মিথ্যাভাবে তাদের জখমের শারীরিক জখমের ত্রুটিপূর্ণ ও নরমাল সনদ বিজ্ঞ আদালতে সরবরাহ করা হয়েছে।
প্রকৃত পক্ষে হাসপাতালে আগত জখমী রোগী ভর্তি করার সময়ে পুলিশ ভর্তি খাতায় রোগীর জখমের চিহ্ন নোট করা হয়ে থাকে। যদি, মামলা দায়ের করার পর আদালত কর্তৃক আদেশ কিংবা থানা পুলিশ কর্মকর্তা কোন ভুক্তভোগীর জখমী সনদ প্রাপ্তির আবেদন দিয়ে থাকেন, সেই প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনজন মেডিকেল অফিসারের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করার মাধ্যমে, জখমের ধরণ ও রোগীর অবস্থা অনুযায়ী জখমী সনদ প্রদান করা হয়ে থাকে, একা আমার পক্ষে সনদ দেয়া সম্ভব নয়।এই মেডিকেল সনদ যদি ত্রুটিপূর্ণ হয়ে থাকে, তাহলে আদালত অবশ্যই তা তদন্ত করার নির্দেশ দিবেন। যদি কোন ভিক্টিম বা অপরাধী, যে পক্ষই হোকনা কেন, অন্যায়ভাবে জখমের ধরণের বাইরে গিয়ে মিথ্যা সনদ আবদার করে থাকেন, তাহলে যেকোন বিনিময়েই হোক, আবদার অনুযায়ী মিথ্যা সনদ প্রদান করার কোন প্রশ্নই আসেনা।
উক্ত প্রকাশিত সংবাদের অভিযোগের প্রত্যেকটি তথ্যই সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। একটি মহল আমার ও হাসপাতালের সুনাম ক্ষুন্ন করার জন্য সংবাদকর্মীদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি প্রকাশে সহযোগিতা করেছে। তাই আমি প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ডা. মিঠুন চন্দ্র দেবনাথ
আবাসিক মেডিকেল অফিসার ( ভারপ্রাপ্ত)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,
বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com