প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশ : ২৪-০৭-২০২০ ০৮:০১
নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ গত ২১ জুলাই মঙ্গলবার দেশ দর্পন, বিডি প্রতিদিন ডট কম, দৈনিক পতিকা ডট কম, ক্রাইম নিউজ বিডি ডট কম, খবর ৭১ ডট কম, আজকের বাংলাদেশ ডট কম বিডি, বার্তাবাজার ডট কম, আলোকিত কন্ঠ ডট কম সহ বিভিন্ন অন লাইন পত্রিকায় প্রকাশিত "চেয়ারম্যানের নির্দেশে রাতের আঁধারে কাটা হলো সরকারি গাছ" শিরোনাম সংবাদটি
আমার দৃষ্টি গোচর হয়েছে। আমি একজন ইউপি চেয়ারম্যান বা জনপ্রতিনিধি হয়ে
বেআইনী বা অবৈধভাবে রাতের আঁধারে সরকারি গাছ কাটার নির্দেশ দিতে পারি না এবং দেইনি। উক্ত শিরোনাম সংবাদটি উদ্দেশ্য প্রনোদিতভাবে সমাজে বা জনগনের কাছে আমাকে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। আমাকে জড়িয়ে উক্ত মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
সীমান্ত কুমার বর্মন
চেয়ারম্যান
২১নং ঢোলার হাট ইউনিয়ন পরিষদ
রুহিয়া, ঠাকুরগাঁও।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com