weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৫৫% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে ৭০০ পরিবারকে ত্রাণ দিয়ে সহায়তা দিল হোপ বাংলাদেশ

প্রকাশ : ১৯-১০-২০২০ ১৮:৩৮

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ৫নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের নিয়ামতপুর গ্রামের ত্রাণ বিতরণ করা হয়। দাতা সংস্থা হোপ বাংলাদেশ ত্রাণ বিতরণের আয়োজন করেন। সামাজিক দুরত্ব নিশ্চিত করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি সাবেক এম'পি ইমদাদুল হক বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ, জাতির গর্ব আমাদের জননেত্রী শেখ হাসিনা, উন্নয়নের কর্ণধার। দেশ আমার-আপনার সকলের, উন্নয়নের ধারা বজায় রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। আজ করোনায় আমাদের ঘরে টাকার অভাব, খাবারের অভাব, নিরাপত্তার অভাব, এ অভাবের সময় হোপ বাংলাদেশ আমাদের পাশে এসে খাবার পৌঁছে দিচ্ছে, কৃতজ্ঞতা তাদের প্রতি। ধন্যবাদ না দিয়ে পারি না, এমন দাতা সংস্থাদের। তৎসঙ্গে হোপ বাংলাদেশের ডিরেক্টর কিয়ং ইউব লি, হেসিস পার্ক, ও অন্যান্য কর্মচারীকে ধন্যবাদ জানাই। কারণ তারা অধিক শ্রম দিয়েছে বলেই আজ আমরা পাচ্ছি।

তিনি আরো বলেন, আমি চাই এমন করেই আরো বিভিন্ন উন্নয়ন কর্মের সাথে হোপ বাংলাদেশ সর্বদা লেগে থাকবে। জানি হোপ বাংলাদেশ পোল্ট্রি ফার্ম দিয়ে অনেক পরিবার সচ্ছলতায় জীবন-যাপন করতেছে। আপনারা হোপ বাংলাদেশের সাথে সর্বদা সহযোগীতার মনোভাব বাড়িয়ে দিবেন, এ আমার প্রত্যাশা।


এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ৫ নং ইউপি চেয়ারম্যান ইকরামুল হক, মেম্বার গাজীউর রহমান গাজী, হোপ বাংলাদেশের কো-অপারেটিভ চেয়ারম্যান বিষ্ণুপদ রায়, সুঞ্জন বাড়ৈ, কো-অর্ডিনেটর অনিল সিংহ, খিরত রায়,ম্যানেজার বিশ্বনাথ রায়, আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের অন্যান্য সদস্যবৃন্দ ও সাংবাদিক মুজিবর রহমান মুজিব ।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর