পীরগঞ্জে দরিদ্র নারীদের মাঝে উন্নত জাতের হাঁস বিতরণ
প্রকাশ : ০৭-০৬-২০২১ ১১:৫৯
নিজস্ব প্রতিবেদক
জয়ন্ত রায: পীরগঞ্জ(ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৬০ জন গুড নেইবারস্ পীরগঞ্জ কৃষি সমবায় সমিতির সদস্যদের মাঝে উন্নত জাতের হাঁস বিতরণ করা হয়। রবিবার (৬ জুন) সকালে গুড নেইবারস্ বাংলাদেশ পীরগঞ্জ সিডিপির উদ্দ্যোগে ৬০ জন দরিদ্র নারীদের মাঝে ৮৪০ টি হাঁস বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ৫ নং সৈয়দপুর ইউপি চেয়ারম্যান মোঃ একরামূল করিম, গুড নেইবারস্ বাংলাদেশ পীরগঞ্জ সিডিপির সিনিয়র ম্যানেজার পিটার তুহিন বৈরাগী, প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব কুমার, আইজি অফিসার জীবন্ত হাগিদক, পীরগঞ্জ কৃষি সমবায় সমিতির সভাপতি সুমারজান বেগম প্রমুখ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com