weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে ঢাকা ফেরত একজন করোনা সনাক্ত, আক্রান্ত বেড়ে-৩৬

প্রকাশ : ১৮-০৫-২০২০ ২২:২১

নিজস্ব প্রতিবেদক

    গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও একজন বৈশ্যিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

    এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৬ জনে। (১৮ মে ২০২০) সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত নারীর বাসা পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নে তার বয়স ৩৩ বছর। তিনি সম্প্রতি ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে ফিরেছেন।

    উল্লেখ্য, শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ৪ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৬ জন, হরিপুর উপজেলায় ১৫ জন, রাণীশংকৈল উপজেলায় ৪ জন ও পীরগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ৭ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।

    -- বিজ্ঞাপন --


    CONTACT

    ads@thakurgaon71.com

    বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর