weather ২৮.৪১ o সে. আদ্রতা ৭৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে কবরস্থান থেকে ১০টি লাশ ও কঙ্কাল চুরি

প্রকাশ : ২৬-০৮-২০২৩ ২০:৫৫

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কবরস্থান থেকে ১০টি লাশ ও কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন লাশের স্বজনরা।
শনিবার দিবাগত রাতে পীরগঞ্জ উপজেলার ভেলাতৈর দরবগাজী কবরস্থানে এই ঘটনা ঘটে।
লাশ ও কঙ্কাল চুরির ঘটনায় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদ, পৌর মেয়র ইকরামুল হক, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহারিয়ার নজির, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ তাৎক্ষণিকভাবে কবরস্থান পরিদর্শন করেন।
চুরি হওয়া লাশের পরিবারের লোকজন বলেন, যারা আমাদের পরিবারের লোকজনের লাশ চুরি করেছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহারিয়ার নজির ও থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, শনিবার দিবাগত রাতে ওই কবরস্থানে ১০টি লাশ ও কঙ্কাল চুরি হয়েছে। কবরগুলো কার সেটি চিহ্নিত করা হচ্ছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com