পিসিআর ল্যাব স্থাপনের দাবীতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন
প্রকাশ : ০৯-০৬-২০২০ ২৩:২৫
নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও
প্রতিনিধি: "বিনা টেস্ট বিনা চিকিৎসায় মরতে চাইনা! চিকিৎসা পাওয়া আমার
অধিকার!" এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পিসিআর ল্যাব স্থাপনের দাবীতে
মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
করোনা প্রতিরোধে সর্বস্তরের ঠাকুরগাঁওবাসীর
ব্যানারে গত (৭ জুন ২০২০) সোমবার দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে এ
মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি এ মানববন্ধনে বক্তব্য দেন ঠাকুরগাঁও
প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল
হুদা শাহ্ এ্যাপোলো, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন,
বিশিষ্ট ব্যবসায়ি ওবায়দুল্লাহ মাসুদ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল
হক রিজু, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা
সিপিবির সভাপতি আহসানুল হক বাবু, তেল গ্যাস খণিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির
জেলা সদস্য সচিব মাহাবুব আলম রুবেল প্রমুখ।
সম্প্রতি ঠাকুরগাঁওয়ে আওয়ামীলীগ নেতা রওশন করোনা ভাইরাসে মারা যাওয়ায় জেলার হাসপাতালে পিসিআরল্যাব ও আইসিইউ না থাকার কারনকেই দায়ী করছেন বক্তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান বক্তারা।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com