weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে স্মরণকালের ভয়াবহ নৌকা ডুবির এক বছর আজ

প্রকাশ : ২৫-০৯-২০২৩ ১৪:১৬

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: গত বছর ২৫ সেপ্টম্বর দুপুরে পঞ্চগড় জেলার বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়া ঘাটে বোদ্বেশ্বরী মন্দিরে মহালয়া পূজা উৎসবে যোগ দিতে পূর্নার্থীসহ প্রায় দেড় শতাধিক মানুষের নৌকায় নদীর পার হচ্ছিল। কিন্তু ধারণ ক্ষমতার চেয়ে নৌকায় অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
ওই দিন করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ৭১ জনের লাশ উদ্ধার হয়েছিল। কিন্তু আজো একজনের খোঁজ মেলেনি। তিনি বোদা উপজেলার সাকোয়া কলেজ পাড়া খগেন্দ্র নাথ বর্মনের ছেলে সুরেন (৬৫)।
পঞ্চগড়ে কৃতি সন্তান ও যুব জাগপার সভাপতি আমীর হোসেন আমু বলেন, দুঃখের সাথে বলতে হয় মাড়েয়ায় করতোয়া নদীর আউলিয়া ঘাট ট্রাজেডি প্রথম বছর পূর্তি হল। কিন্তু দুঃখের বিষয় সেতু তৈরির কোনো নাম নেই। সেতু এখনো ডিজাইনেই সীমাবদ্ধ। এত জীবনের বিনিময়ে পঞ্চগড়ের মানুষ একটা সেতু পাবে না' প্রশ্ন রয়ে গেল।
স্মরণকালের এ ভয়াবহ নৌকাডুবির ঘটনায় যারা মৃত্যুবরণ করেছেন সকলের আত্মার শান্তি কামনা করেন তিনি।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com