নির্বাচন বর্জনে বালিয়াডাঙ্গীতে বিএনপির ঝটিকা লিফলেট বিতরণ
প্রকাশ : ৩১-১২-২০২৩ ১২:৫১
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একতরফা নির্বাচন আখ্যা দিয়ে ভোট বর্জন ও ভোটারদের ভোটদানে বিরত রাখতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি নেতাকর্মীরা প্রতিদিনই বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে আসছেন। প্রশাসনের কঠোর নজরদারী আর গ্রেফতার এড়াতে অনেকটা ঝটিকা স্টাইলে লিফলেট বিতরণ কার্যক্রম চালাচ্ছেন দলের নেতাকর্মীরা।
গত শনিবার বিকাল ৪টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির উদ্যেগে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে দুওসুও ইউনিয়নের কালমেঘ হাট, বারঢালী বাজার এলাকাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করে নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট সৈয়েদ আলম ও সাধারণ সম্পাদক ডক্টর টিএম মাহাবুবর রহমানের নেতৃত্বাধিন দুওসুও ইউনিয়ন-বিএনপির নেতৃবৃন্দের চলা লিফলেট বিতরণ কর্মসূচিতে বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতারাও উপস্থিত ছিলেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com